August 2, 2026, 5:09 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Tuesday, September 10, 2024
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে মঙ্গলবার এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান মঙ্গলবার এ তথ্য জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের পক্ষে তাদের বিভিন্ন কার্যক্রম ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দেশব্যাপী বেকার শিক্ষার্থী ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাদের যে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখতে পেলাম তাতে বিভিন্ন বিষয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর