August 24, 2026, 3:12 am

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

Reporter Name
  • আপডেট Monday, September 9, 2024
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর শিববাড়ি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদদীনের সভাপতিত্বে এবং মহানগর কর্মপরিষদ সদস্য ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, ‘আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। এরপরে কি এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে কী করবে এটা নিয়ে কোনো নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি। এটা নিয়ে কাজ করা হচ্ছে।’
সভায় আরও বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, আফজাল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বক্তব্য দেন। মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি হাফেজ আবু হানিফসহ অন্যান্য কর্মপরিষদ সদস্য ও থানা আমীররা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর