October 12, 2026, 2:11 pm

টঙ্গীতে ১৩ দাবিতে শ্রমিক বিক্ষোভ, জয়দেবপুর-টঙ্গী সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Monday, September 9, 2024
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ১৩ দাবিতে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে জয়দেবপুর-টঙ্গী সড়ক অবরোধ করেছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে চলা জয়দেবপুর- টঙ্গী সড়ক অবরোধ এখনো চলমান রয়েছে।
জানা যায়, জয়দেবপুর- টঙ্গী সড়কের টঙ্গীর মেঘনা রোডে এলাকায় এ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, আমরা আমাদের ১৩ দাবি নিয়ে কারখানার সামনে অবস্থান নিয়েছিলাম।
এক পর্যায়ে আলোচনা হলেও দাবিগুলো মানা হয়নি। আজো আমরা কর্ম বিরতি ও বিক্ষোভ পালন করছি। আমাদের দাবিগুলো মানা না হলে কোন শ্রমিক কর্মচারী কাজে যোগ দেবে না এবং আজকের মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দেবো।
সরেজমিন দেখা যায়, টঙ্গী মেঘনা রোডের এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো এপারেলস লিমিটেডের প্রায় তিন হাজার শ্রমিক, স্টাফ ও কমচারীরা বেতন ভাতা বৃদ্ধিসহ ১৩ দাবিতে বিক্ষোভ শুরু করে। সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো তারা টঙ্গী জয়দেবপুর শাখা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করছে। বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।
দাবিগুলো হলো প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে সব শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদান করা, সব শ্রমিক ও স্টাফদের হাজিরা বোনাস ১ হাজার টাকা দিতে হবে, সব শ্রমিক এবং স্টাফদের বেতন ১৫% বৃদ্ধি করতে হবে, সব শ্রমিক স্টাফদের বাৎসরিক ১৮ দিনের ছুটির টাকা দিতে হবে, সব শ্রমিক ও স্টাফদের সার্ভিস বিল প্রদান করতে হবে, সব শ্রমিক স্টাফদের টিফিন বিল ৫০ টাকা ও নাইট বিল ২০০ টাকা দিতে হবে, ৬ মাসে ঈদ বোনাস দিতে হবে, গর্ভবতী মেয়েদের জন্য ৪ মাসের ছুটি ও ছুটির টাকা আগে প্রদান করে০ কাজে পুনরায় যোগদান করতে দিতে হবে, আন্দোলনকারী কোনো শ্রমিক কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার করা যাবে না, কোনো শ্রমিকের সাথে খারাপ আচরণ করা যাবে না, উৎসবজনিত ছুটি ১২ দিনের করতে হবে, কোনো শ্রমিক বা স্টাফদের বের করে দেওয়া হলে ৩ মাস ১৩ দিনের বেতন এবং সার্ভিস বিল প্রদান করতে হবে ও ছুটির দিন যদি কোনো স্টাফ ডিউটি করে তাকে ৫০০ টাকা দিতে হবে। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের আলোচনা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর