স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স দোকান মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভার সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ জসিম ভাট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান হাজী মোঃ সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ আবুল কালাম আজাদ, হাজী মোহাম্মদ নেসারউদ্দিন মোল্লা, হাজী আব্দুল হাকিম হাওলাদার, শাখাওয়াত হোসেন মিন্টু, ফয়জুল ইসলাম শিশির, শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওমর ফারুক।
সভায় বক্তারা বলেন, দোকান মালিক সমিতির যেকোন সমস্যায় আমরা পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো। ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় সকলকে নিয়ে মার্কেটের বিভিন্ন উন্নয়ন কাজ করা হবে। অতিতে দোকান মালিকরা অনেক কষ্ট করেছেন। এখন এই মার্কেটে অনেক কাস্টমার রয়েছে আপনাদের সফলতায় আমি আনন্দিত আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি । মার্কেট কমিটির নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন ভাট তার বক্তব্য বলেন, আমাকে মার্কেট দোকান মালিক সদস্যরা মূল্যায়ন করেছেন। আমি আপনাদের সকল কার্যক্রম পাশে থেকে ব্যবসায়িক উন্নয়নে মার্কেটের যে কোন কাজে আমাকে সব সময় পাশে পাবেন ইনশাআল্লাহ।