October 12, 2026, 2:10 pm

গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রা বিরতির দাবিতে জামালপুর কমিউটার ট্রেন আটকে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Sunday, September 8, 2024
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আজ রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটিকে আটকে দেয় স্থানীয় জনতা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি আটকা ছিল।
স্থানীয়রা বলেন, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দীর্ঘ বছর ধরে দাবি করে আসছি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মানছেন না। তাই আজ স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করছেন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবেন।
স্থানীয়রা আরো বলেন, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য রাস্তায় নেমে এসেছে সব শ্রেণি-পেশার মানুষ। আমরা আজ একটি ট্রেন দাঁড় করিয়ে এটা জানান দিচ্ছি যে আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিবেন। দাবি না মানা পর্যন্ত ট্রেন আটকে রাখব।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় জামালপুর কমিউটার ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে আসে। এরপর অবরোধকারীরা ট্রেনটি আটকে দেয়। আমরা ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা শুনছে না। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সঠিক কোনো আশ্বাস না পাবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন আটকে রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর