June 1, 2026, 7:45 am

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষক সরাফের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • আপডেট Friday, September 6, 2024
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাফ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,দূর্নীতি, অর্থ আত্মসাৎ,বিদ্যালয়ে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ৫-সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর মানববন্ধর অনুষ্ঠিত হয়। অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক স্থানীয় একটি আওয়ামী পরিবারের লোক হওয়ায় এবং বিগত সরকারের সমর্থক থাকায় প্রভাব দেখিয়ে কমিটির লোকদের আমলে না নিয়ে নিজ ইচ্ছা মতো সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন শ্রেনির পরিক্ষার অতিরিক্ত ফিস ধার্য্য করে আদান করেন।
সাম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যদের অবহিত না করেই তার পছন্দের লোকদের কে নিয়ে গোপনে অফিস সহকারী, ল্যার এ্যাসিস্ট্যান ও পরিচন্নতা কর্মী এ তিনটি পদে মোটা অংকের টাকা নিয়ে লাখ লাখ টাকা বাণিজ্য করে লোক নিয়োগ দেয়। এনিয়ে এলাকায় ব্যাপক তুলপার শুরু হয়।এবিষয়ে বিদ্যালয়ের অভিভাবক সদস্য নয়ন চৌধূরী জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের সাথে আলোচনা হলেও পরে আর কিছু না জানিয়ে অতি গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন দূর্ণীতিবাজ প্রধান শিক্ষক সরাফ উদ্দিন।সরজমিনে গেলে স্থানীয় একাদিক ব্যাক্তি অভিযোগ করে জানান,বিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের কাছ থেকে মার্কশীট, প্রশংশাপত্রের জন্য পাঁচশ টাকা হাবে আদায় করা হয়। এলাকাবাসীর পক্ষে শফিকুল ইসলামের লিখিত অভিযোগে জানা যায়,গতবছর সরকারী প্রনোদনার ৫লাখ টাকা কোনপ্রকার কাজ না করে আত্মসাত করেছেন প্রধান শিক্ষক সরাফ উদ্দিন। নিয়োগের বিষয়ে সাবেক সভাপতি আব্দুস ছাত্তারের সাথে কথা হলে তিনি বলেন, নিয়োগ প্রত্রিয়াটি যথাযথ নিয়ম মেনে করা হয়েছে।অভিভাবক আবদুর রাজ্জাক বলেন দূর্ণীতি অনিয়ম করে লাখ লাখ টাকা  ভুয়া বিল ভাউচার দেখিয়ে হাতিয়ে হাতিয়ে নেয় সরাফ উদ্দিন।তাকে কেউ কিছু বলতে চাইলে রেগে যায়। প্রধান শিক্ষক সরাফ উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা ভিত্তিহীন দাবী করে বলেন, নিয়োগ কার্যক্রম নিয়ম মাফিক ডিজি প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের উপস্থিতিতে অত্যান্ত স্বচ্ছতার সাথে করা হয়েছে।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, এরকম অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে, প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর