October 12, 2026, 1:26 pm

উত্তরায় পার্ক বন্ধের প্রতিবাদে রাস্তায় ‘বৈষম্যবিরোধী’ মায়েরা

Reporter Name
  • আপডেট Friday, September 6, 2024
  • 124 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে পার্ক বন্ধের প্রতিবাদ করছেন স্থানীয় অভিভাবকরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী মায়েদের ব্যানারে এলাকার শতাধিক অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে নিয়ে পার্কের সামনের সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। অভিভাবকদের অভিযোগ, তারা চেষ্টা করেও পার্ক কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ বা কথা বলতে পারছেন না। তাদের কাউকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।
প্রতিবাদে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, আমরা যারা আশপাশে থাকি তারা শিশু-বাচ্চাদের নিয়ে পার্কে আসি। কিন্তু গত কয়েক দিন ধরে পার্কটি বন্ধ রাখা হচ্ছে। ভোর ৬টার পর থেকে দুই-তিন ঘণ্টার জন্য পার্কটি খোলা হলেও সারাদিনই বন্ধ করে রাখা হয়। এতে মা কিংবা বাবারা তাদের শিশু-সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন। এ সময় অবিলম্বে পার্কটি সর্বসাধারণের জন্য খোলা রাখার দাবি জানানো হয়েছে মায়েদের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে উত্তরার ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির পার্ক পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জি এম শামসুল হুদাকে মোবাইলে বেশ কয়কবার ফোন করে তাকে পাওয়া যায়নি। এছাড়া পার্কের অফিসের নম্বরে কল করেও দিয়েও কাউকে পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর