July 9, 2026, 1:24 pm

নোয়াখালী সদর হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ নিলো বিএনপি

Reporter Name
  • আপডেট Thursday, September 5, 2024
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার নোয়াখালী সদর হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোজ নিতে যান বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় তিনি আহতদের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ও সকলের উন্নত চিকিৎসার জন্য ও এক শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজনের ব্যাপারে প্রয়োজনীয় আশ্বাস দেন।
ডা. রফিকুল ইসলাম এসময় বলেন, যারা দেশের এই ক্রান্তিলগ্নে এখনো দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তাদের ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।এসময় ছাত্র জনতার উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি। এদিকে বিএনপি আয়োজিত চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচীতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মাইজদীর নোয়াখালী সরকারী কলেজ ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় দিনব্যাপী চলমান এই মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার ৭০০ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে এতে প্রায় শতাধিক জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসক ক্যাম্পে সেবা প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর