August 23, 2026, 11:19 pm

গাজীপুরে পিকআপভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষ নিহত ১, আহত ৩

Reporter Name
  • আপডেট Thursday, September 5, 2024
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে পিকআপভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর