July 9, 2026, 11:10 am

‘আ.লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়নে বিএনপি-জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে’: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Wednesday, September 4, 2024
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ সরকার বিএনপি-জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বছরের পর বছর কারা প্রকোষ্ঠে বন্দি রেখে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, পবিত্র কুরআন আমাদের জীবন ব্যবস্থা। কুরআনের আলোকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বুধবার দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর মহানগর জামায়াত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে দিল্লির ইশারায় বাংলাদেশ থেকে ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করেছিলেন। পবিত্র কুরআন, আলেম-ওলামা ও ইসলাম ধর্মের সঙ্গে যারা বেয়াদবি করেছে, তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারাও নিশ্চিহ্ন হয়ে যাবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, মহানগর জামায়াতের নায়েবে আমির খাইরুল হাসান, কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন, টঙ্গী মডেল থানা জামায়াতের আমির নেয়ামত উল্লাহ শাকের, শিবির নেতা ফখরুল আলম সিফাত প্রমুখ। এ সময় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর