নিজস্ব প্রতিবেদক, ফেনি :: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শেখ কামাল অডিটরিয়ামে পরশুরাম উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
উপজেলা যুবদলের আহবায়ক সামছুল আলম শাকিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবা্য়ক কাজী ইউসুফ মাহফুজ, মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, মাঈন উদ্দিন সেলিম, সিরাজুল হক চৌধুরী।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিসফাকুস সামাদ রনির পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমলসহ প্রমুখ।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন বলেন পৌরসভা ও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত চারশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর পর প্রধান অতিথি ও অতিথিরা পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।