July 9, 2026, 11:10 am

ঈশ্বরগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ;ছাত্রীকে মারদরের বিচার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Monday, September 2, 2024
  • 89 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে ইভটিজিং বা মারদরের ঘটনায় বিচার দাবিতে সোমবার মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর নিয়ে জানাযায়,গত বৃহস্পতিবার বিদ্যালয়ের অষ্টম শ্রেনির মেধাবি শিক্ষার্থী সুমাইয়ার উপর অতর্কিত হামলা চালায় রাজিবপুর(শাহগঞ্জের) সাব্বির নামের বকাটে।সে প্রায়ই শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়ার পথে(হাফ-পেন্ট)পরিহিত অবস্থায় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে এই মেয়ে তার ডাকে সারা না দেয়ায় কোমলমতি ছাত্রীকে মেরে ফেলার জন্য অতর্কিত হামলার ঘটনা ঘটে।মেয়ের পিতা হারুন অর রশিদ সুষ্ট বিচার চেয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দেয়।বকাটের ইভটিজিং ছাত্রীর উপর হামলার বিচার দাবি করে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা শ্রেনির ক্লাস বর্জন করে আসছে ।এমন ঘটনার সংবাদ পেয়ে আইন সৃংঙ্খলায় নিয়োজিত সেনাবাহিনী.পুলিশ তাৎক্ষনিক সরজমিনে গিয়ে নিরাপত্তা দেয়।১লা সেপ্টেম্বর (রবিবার)উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পুষ্পিতার কাছে,মেয়ে ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন শিক্ষার্থীরা।সাব্বিরকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।এব্যাপারে মেয়ের পিতা হারুন অর রশিদ প্রতিনিধিকে বলেন আমার মেয়ের উপর হামলা করায় সুষ্ট বিচার চাই।আমি প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর