October 12, 2026, 11:07 am

গাজীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • আপডেট Sunday, September 1, 2024
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আবুল কালাম আযাদ। আজ রবিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’ প্রচলিত এ কথাটিকে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু আমি যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে চাই।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক মোড়ল, ইজাজ আহমেদ মিলন, রেজাউল বারী বাবুল, হুমায়ূন কবির, আবুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, নাজমুস সাকিব খান, রবিউল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর