July 9, 2026, 8:42 am

ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের মূল্য শোধ করা হবে : আফজাল হোসাইন

Reporter Name
  • আপডেট Sunday, September 1, 2024
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি আফজাল হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকার নির্বিচারে গুলি করে শতশত ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। রোববার বাদ আসর গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের উদ্যোগ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির নেয়ামত উল্লাহ শাকের এর সভাপতিত্বে ও সেক্রেটারি ফজলুল হক নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামাতের এইচআরডি সম্পাদক নজরুল ইসলাম, মহানগর নেতা এএইচএম ইরফানুল হক, অবিভক্ত টঙ্গী থানার সাবেক আমির গোলামুল কুদ্দুস, এডভোকেট রাজু আহমেদ, সেক্রেটারি সাইফুল্লাহ, টঙ্গী পূর্ব থানা শিবিরের সভাপতি হাবিবুর রহমান, শিবির নেতা ফখরুল আলম সিফাত, জাকারিয়া আকন্দ, মোতাহার হোসেন মোহন, ফারুখ আহমেদ, এডভোকেট নুরুল আলম সরকার, সাইদুল আলম, নেয়ামত উল্লাহ ভূইয়া প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামন, কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ যত নেতৃবৃন্দ শাহাদাতবরণ করেছেন আমরা আজ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ধিক্কার জানাচ্ছি যারা বিগত সময়ে বাংলাদেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করছিল তাদেরকে। তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল, এদেশের মানুষ ৫আগষ্ট তাদেরকে জীবনের তরে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশের বুকে তারা আর কোনো দিনও ফিরতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা এইদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর