October 12, 2026, 11:01 am

টঙ্গীতে বিভিন্ন দাবীতে শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Sunday, September 1, 2024
  • 133 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে এই অবস্থা কর্মসূচি শুরু করে। মহাসড়কের বিভিন্নস্থানে শ্রমিকরা অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসাধারণের।
জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী বাজারের বিপরীত পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী সড়কে বাটা সু-কারখানার শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে সকাল ৮টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
অপরদিকে সকাল সাড়ে ৮টা থেকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেটে অবস্থিত পিপলস সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকেরা মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা ২০১৫ সালের মঞ্জুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দাবিতে ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে আন্দোলন কর্মসূচি পালন করেন।
যাত্রীসাধারণরা জানান, ইদানিং প্রায় প্রতিদিনই মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ও অবরোধ করে রাখে। এতে যানবাহন চলাচলে দীর্ঘ যানজট লেগেই থাকে। এই পরিস্থিতি থেকে মুক্তি মানুষ মুক্তি চায়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, প্রতিদিন কোন না কোন কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবীদাওয়া নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। বিষয়টি উদ্বেগের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর