নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লাখ টাকা করে ময়মনসিংহের নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অর্থ নিহতদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
মতবিনিময়সভায় জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ মহানগর আমির কামরুল আহসান এমরুল। সভায় কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা জামায়াতের আমিরসহ ময়মনসিংহ জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।