August 25, 2026, 2:15 am

গাজীপুরে ২০ শহিদ পরিবারের মাঝে অর্থ সহায়তা জামায়াতের

Reporter Name
  • আপডেট Friday, August 30, 2024
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২০ শহিদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের মোল্লা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ২০টি পরিবারের মাঝে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম এমপি।
মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে শহিদ ও আহত পরিবারের সদস্য, মহানগর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, তুরস্ক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি মাওলানা আবু হানিফসহ কর্মপরিষদ সদস্য ও থানা আমিররা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর