July 9, 2026, 1:54 pm

রংপুরে নাট্যকেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, August 29, 2024
  • 113 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: রংপুর নাট্যকেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বুধবার (২৮আগষ্ট) রংপুর টাউন হল চত্বর নিজস্ব কার্যালয়ে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে নাট্যদলের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদের সঞ্চালনায় এবং মাহাবুবুল আলম খানের সভাপতিত্বে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সদ্যবিদায়ী মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা, নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অনুকুল বা প্রতিকুল যে কোন পরিবেশে সংগঠিত হয়ে গণমানুষের স্বার্থে, সমাজের ইতিবাচক পরিবর্তনের নিমিত্তে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে সাংস্কৃতিক চর্চা ও আন্দোলনকে সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে রংপুর নাট্যকেন্দ্রের স্বনামধন্য শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত, গণসঙ্গীত, লোকসংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে রংপুরের শিল্পীসমাজে উদ্দীপনা পরিলক্ষিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর