October 12, 2026, 10:43 am

গাজীপুরের কালিয়াকৈরে মাছের পোনা অবমুক্তকরণ

Reporter Name
  • আপডেট Wednesday, August 28, 2024
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ঘাটাখালি খাল ও অন্যান্য প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার ঘাটাখালি খালে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা বিনতে রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা ক্ষেত্র সহকারী মুসলেহ উদ্দিন আহম্মদ জুয়েল রানাসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীগরা প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা বিনতে রশিদ জানান, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩০৮ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর