July 9, 2026, 1:52 pm

সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Reporter Name
  • আপডেট Tuesday, August 27, 2024
  • 72 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (জিডি) মোহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
আবেদনে জাহাঙ্গীর বলেন, ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন। দুদক আদালতকে জানায়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর