July 9, 2026, 1:53 pm

গাজীপুরের টঙ্গীতে বিটিসিএলের গোডাউনে অগ্নিকান্ড

Reporter Name
  • আপডেট Thursday, August 22, 2024
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর টিএন্ডটি কলোনি এলাকায় বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বিটিসিএলের গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।
স্থানীয়রা জানান, টঙ্গী পূর্ব থানাধীন টিএন্ডটি কলোনি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড বিটিসিএলের গোডাউনে রাত সাড়ে ১০টায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপর একটি সূত্রে জানা যায়, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তরা ওই গোডাউন থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। অবশিষ্ট যে মালামাল ছিল সেই মালামাল রক্ষিত গোডাউনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনে সমস্ত মালামাল পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজ্জাদুল করিম জোয়ার্দার বলেন, আগুনে বিটিসিএলের গোডাউনে রক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর