July 9, 2026, 3:06 pm

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে না

Reporter Name
  • আপডেট Tuesday, August 20, 2024
  • 93 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হচ্ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে আইসিসির এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে মঙ্গলবার এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
গত মাসের মাঝামাঝি সময়ে কোটা বিরোধি আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেওয়ার সময় থেকেই বাংলাদেশে মেয়েদের এই আসর বসা নিয়ে শঙ্কা তৈরি হয়। সময় যতই গড়াচ্ছিল ততই ব্যাপারটা বাংলাদেশের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এরই মধ্যে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল। আগামী ৩ অক্টোবর শুরু হওয়ার কথা মেয়েদের সবচেয়ে ছোট সংস্করণের এই বিশ্বকাপ। শেষ হওয়ার কথা ২০ অক্টোবর।
বাংলাদেশে আসরটি আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হলে সম্ভাব্য আয়োজক হিসেবে আসে ভারতের নাম। কিন্তু তারা অপারগতা প্রকাশ করলে উঠে আসে সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ের নাম। শেষ পর্যন্ত আয়োজক হওয়ার দৌড়ে জিতে গেল আমিরাত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অধিকাংশ পরিচালক গা ঢাকা দিয়েছেন। তাদের নামে নানান অনিয়মের অভিযোগ অনেক আগে থেকেই। দেশের পরিবর্তিত এই পরিস্তিতিতে বিসিবিতেও পরিবর্তনের দাবি জোরালো হয়। এরই মাঝে শোনা যাচ্ছে, বুধবারের বোর্ড মিটিংয়ে পদত্যাগ করতে পারেন নাজমুল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর