July 9, 2026, 5:16 pm

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, August 20, 2024
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ইস্ট ওয়েস্ট মিডিয়া সেন্টারে দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সময় টিভির স্টাফ রিপোর্টার মো. রাজিবুল হাসান, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ডেইলি স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মনজুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজে)-এর কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক নেতা মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক মাসুদ রানা, গাজীপুর জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন অরণ্য, সাংবাদিক সাব্বির আহমেদ রুবেল, চেতনা গাজীপুরের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক হাসিবুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলী আজগর খান পিরু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সাংবাদিক আল সাদী অন্যতম।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের সময় সাহস করে কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার সব মিডিয়া এক যোগে বেনজীরসহ বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু এই সাহসী মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক। হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। যারা এই হামলা করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাচ্ছি।
গাজীপুরের সাংবাদিক ও সুশীল সমাজ সব গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে বর্তমান গণমাধ্যমবান্ধব সরকারের প্রতি জোর দাবি জানায়। একই সাথে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর