July 23, 2026, 2:33 pm

৪৩নং ওয়ার্ডকে দুর্নীতিমুক্ত একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিবো কাউন্সিলর প্রার্থী হাজী ইসমাইল শেখ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, May 17, 2023
  • 317 জন দেখেছে

আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে টঙ্গীর পাগাড় ৪৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো: ইসমাইল শেখ (লাটিম মার্কায়) প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি লাটিম মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারণা এগিয়ে রয়েছেন। তারই ধরাবাহিকতায় ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো: ইসমাইল শেখ ভোটারদের বিভিন্ন উন্নয়মূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন।
তিনি ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডকে দুর্নীতিমুক্ত একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিবো। এই ওয়ার্ডে বসবাসরত মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করেছি। আমি শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এড. মো: আজমত উল্লা খান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সহযোগিতা নিয়ে একটি পরিকল্পিত ওয়ার্ড উপহার দিবো। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক স্যুয়ারেজ ব্যবস্থাসহ রাস্তার উন্নয়ন, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নসহ নাগরিক সেবা ও অধিকার প্রতিষ্ঠা করব।
তিনি আরো বলেন, আমি ৪৩নং ওয়ার্ডবাসীর খাদেম হিসেবে কাজ করতে চাই। আমি দায়িত্বের প্রতি আন্তরিকতা নিয়ে কাজ করব এবং আধুনিক ও পরিবেশবান্ধব তিলোত্তমা ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করে করপোরেশনের আয়ের খাত বৃদ্ধি ও নতুন নতুন স্থাপনাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা, পার্ক নির্মাণ, মশক নিধন ব্যবস্থা উন্নতকরণ ও অভিযান নিয়মিত পরিচালনা করা, মেডিকেল কলেজ স্থাপন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন ও ব্লাড ব্যাংক স্থাপন করা, খেলাধুলার মাঠ ও শিশুদের পার্ক স্থাপন করবো। জলাবদ্ধতা নিরসন, মাদক, সন্ত্রাস ও যানজটমুক্ত ওয়ার্ড উপহার দিবো। আমি পরাজিত হলেও গণমানুষের রায় মেনে নিয়ে ওয়ার্ডবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর