July 9, 2026, 7:44 pm

থানার লুট হওয়া অস্ত্র বিক্রির চেষ্টা, বাবুর্চির ছেলে গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Saturday, August 17, 2024
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি অস্ত্র বিক্রি করতে গিয়ে আটক হয়েছেন মনির আহাম্মদ (২১) নামে এক তরুণ। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। শুক্রবার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মতি মিয়ার হাটের একটি বাড়ি থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারৃত মনির আহাম্মদ (২১) উপজেলার আহাম্মদপুর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট হয়। এরপর গতকাল শুক্রবার সেনবাগ থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে, উপজেলার কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাট এলাকার হানিফ মিয়ার ছেলে মনির আহাম্মদের কাছে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে। সে তা সন্ত্রাসীদের কাছে বিক্রির চেষ্টা করছে।
পুলিশ জানায়, এ সংবাদের ভিত্তিতে সেনবাগ এলাকার দায়িত্বশীল সেনাবাহিনীর সমন্বয়ে থানা পুলিশের একটি দল গতকাল রাত সোয়া ৯টার দিকে হানিফ বাবুর্চির নতুন বাড়িতে অভিযান চালায়। এরপর স্থানীয়দের সহায়তায় মনির আহাম্মদকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি সেমি অটোমেটিক ৭.৬২ এম.এম পিস্তল উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রি করার জন্য তার কাছে রাখে। তা ঢাকা মেট্রোপলিটন এলাকার একটি থানা থেকে লুট করা হয়েছিল। লুটের ঘটনায় কাইয়ুম সরাসরি অংশ নিয়েছিল। এ ঘটনায় সেনবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর