June 1, 2026, 7:47 am

গাজীপুরে ৪ দফা দাবিতে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি

Reporter Name
  • আপডেট Thursday, August 15, 2024
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৪ দফা দাবিসহ সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ করেন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান করে ৪ দফা দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান।
চার দফা দাবি হলো- ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুতবিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে, সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর