স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পালিয়ে যাওয়াই জনসাধারণের অংশগ্রহনে বিজয় মিছিল উদযাপন করা হয়েছে। বিজয় মিছিলের নেতৃত্ব দেন গাছা থানার কারা নির্যাতিত প্রভাবশালী নেতা রাব্বি চৌধুরী। গত শুক্রবার (৯ আগস্ট) বিকালে বড় বাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ রোডে এ আনন্দ মিছিল করা হয়েছে। যুবদলের নেতাকর্মী সমর্থক সহ উল্লাসিত জনসাধারণ। এ সময় গাজীপুরের গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও কারানির্যাতিত প্রভাবশালী নেতা রাব্বি চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিলে আওয়ামীলীগকে ব্যাঙ্গ করে নানামূখি স্লোগানে স্লোগানে মূখরিত করে নেতাকর্মী ও সমর্থকরা। এসময় আশপাশের এলাকায় জানান দেন শেখ হাসিনার দেশ ত্যাগের খবর এছাড়া আনন্দ মিছিলে উপস্থিত বিএনপি নেতা রাকিব চৌধুরী,৩৭নং ওয়ার্ড বিএনপি নেতা লতিফ সরকার, গাছা থানা ছাত্রদল এর সদস্য ইয়াসিন সরকার,ফয়সাল,দিনু,আব্দুল্লাহ,সাব্বির,সপন,হাসান, সহ থানা ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও এর সহযোগী অঙ্গসঙ্গঠনের নেতাকর্মী ও সমর্থকরা।