July 9, 2026, 5:15 pm

বিশৃংখলাকারীদের কঠোরহস্তে দমন করা হবে : হাসান সরকার

Reporter Name
  • আপডেট Saturday, August 10, 2024
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, একটি কুচক্রী মহল আপনাদের আশেপাশে এখনও ঘাপটি মেরে আছে। রক্তচোষা দুস্কৃতিকারীরা নতুন নতুন ষড়যন্ত্রের ফাঁদ আঁটছে। তাদের থাবা থেকে এলাকাবাসীকে বাঁচাতে সবাইকে সজাগ থাকতে হবে। বিশৃংখলাকারীদের কঠোরহস্তে দমন করা হবে। আওয়ামী দু:শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলো। শতকষ্ট জুলুম নির্যাতন সহ্য করে যারা এতোদিন রাজপথে লড়াই-সংগ্রামে ছিলেন তাদেরকে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, আমাদের অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন। তাদের পরিবার পরিজন অতি কষ্টে দিনযাপন করেছেন। কোটা সংস্কার আন্দোলনে অনেক শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। কেউ কেউ পঙ্গুত্ববরণ করেছেন। আবার কেউ কেউ অন্ধ হয়ে গেছেন। আমরা সবার জন্য দোয়া করি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুঃখজনকভাবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে বিগত দিনে যারা কোনোপ্রকার আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না। দল বা দলের নেতাকর্মীদের কোনো খোঁজ খবর নেননি। তারাই এখন বিভিন্নস্থানে গিয়ে মানুষের কারখানা, বাড়িঘর ও জায়গা জমি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ আসছে। আপনারা সাবধান হয়ে যান। যারা দল বা দলের নেতার নাম ভাঙিয়ে অপকর্ম করবেন তাদের দায় দল নেবে না। তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
শুক্রবার বিকেলে টঙ্গী এরশাদনগর এলাকায় এক বিজয় মিছিলে প্রধান অতিথির বক্তৃতাকালে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন। ৪৯নং ওয়ার্ড বিএনপি নেতা কামরুল ইসলাম কামুর নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল বিজয় মিছিলটি এরশাদনগরের বিভিন্ন ব্লক প্রদক্ষিণ করে জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর