July 9, 2026, 5:15 pm

‘ছাত্র-জনতাকে দেশ গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে’

Reporter Name
  • আপডেট Friday, August 9, 2024
  • 96 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আজকে বাংলাদেশ একটি নতুন জায়গায় উপণিত হয়েছে। এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। সেসব দেশপ্রেমিক যোদ্ধাদের আমরা নতুন প্রজন্মের বীর স্বাধীনতা যোদ্ধা হিসেবে মনে করি। আজ শুক্রবার (৯ আগস্ট) রাজধানীতে ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালনকারী ছাত্র-জনতাকে উপহার সামগ্রী প্রদান করার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে সারা দেশে শিক্ষার্থীরা দেশ গঠনের অংশ হিসেবে ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালন করছেন। জামায়াতে ইসলামীর পক্ষ হতে এসব ছাত্র বন্ধুদের আমরা মন থেকে দোয়া ভালোবাসা জানাচ্ছি। সেইসাথে তাদের পাশে থেকে আমরা সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। রাজধানীতে সড়কে দায়িত্ব পালনকারী ছাত্রদের হাতে আমরা ছাতা, খাবার প্যাকেট, পানি ইত্যাদি সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছি। শিক্ষার্থী এবং জনতা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই চেষ্টা করে যাবো। ছাত্র জনতাকে এবার দেশ গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহিন আহমেদ খান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর