July 9, 2026, 3:07 pm

উত্তরায় ব্যাপক সংঘর্ষের পর সড়ক দখলে নিয়েছে শিক্ষার্থীরা

Reporter Name
  • আপডেট Sunday, August 4, 2024
  • 89 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: রাজধানী উত্তরায় আজ রোববার বেলা একটার দিকে হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দিন পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দখলে নিয়েছেন শিক্ষার্থীরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে আজমপুরে বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে।
পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মী, পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর