স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সন্ত্রাসী হামলায় আহত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ শনিবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি সকাল ৮ টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে গাজীপুরের বাসায় পৌঁছে দেয় আইনশৃঙ্খলাবাহিনী। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি ভক্ত কর্মী/সমর্থকদেও মোটরসাইকেল/গাড়ির বহরও ছিল। বাসায় পৌঁছালে তার ভক্ত/সমর্থক এলাকাবাসী তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
বাসার সামনে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি আলাপ আলোচনার মাধ্যমে চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।
১৯ জুলাইয়ের ভয়াবহ হামলার কথা স্মরণ করে জাহাঙ্গীর আলম বলেন, আমি যখন লোকজন নিয়ে আওয়ামীলীগের সভায় যোগদিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তখন রাধানীর উত্তরায় পৌঁছার পর রাজপথে কোটা আন্দোলনকারীদের ভেতরে ঢুকে দূর্বৃত্তরা-খুনিরা আমার ও আমার কর্মীদের ওপর হামলা চালায়। সেখানে জুয়েল মোল্লাকে তারা হত্যা করেছে, আমাকে হত্যার উদ্দেশ্যে একটি বাড়িতে আড়াই ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেছে। তারা ভেবেছিল আমি মারা গেছি, সর্বশেষ তারা বিভিন্ন হাসপাতালে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি সেখান থেকে উদ্ধার হই এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাই।
প্রসঙ্গত, ১৯ জুলাই কোটা বিরোধী আন্দোন চলাকালে গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উত্তরায় হামলা করে একদল দুর্বৃত্ত। তাদের হামলায় জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন, মারা যান তার সঙ্গে থাকা জুয়েল মোল্লা নামে এক সহযোগী। মাথায় আঘাতপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে পরদিন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।