August 5, 2026, 8:12 am

রাজধানীর উত্তরা ও আফতাবনগরে শিক্ষার্থীদের গণমিছিল

Reporter Name
  • আপডেট Friday, August 2, 2024
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বৃষ্টিতে ভিজেই মিছিল করে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : আশরাফুল আলম বৃষ্টিতে ভিজে ঢাকার উত্তরা ও আফতাবনগরে আজ (২ আগস্ট) সকালে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। আজ শুক্রবার সকাল ১১টার দিকে বৃষ্টিতে ভিজে উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় শিক্ষার্থীদের অনেকেই পরনে স্কুলের ইউনিফর্ম ছিল।
এছাড়া সকাল সাড়ে ১১টার পরে আফতাবনগরে মিছিল বের করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে রামপুরা ব্রিজ পেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে সমাবেশ করেন তারা। মিছিলের অধিকাংশ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল। মিছিলের সামনে ও পেছনে ছিল পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর