July 9, 2026, 12:27 pm

গাজীপুরে রিকশা চালকদের মাঝে কামরুল আহসান সরকার রাসেলের খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, July 26, 2024
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিতে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি কোটা নিয়ে শিক্ষাথীদের আন্দোলনে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক রিকশা চালক ও অসহায়-দরিদ্রদের মধ্যে কামরুল আহসান সরকার রাসেল বৃহস্পতিবার গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় দারিদ্র্য ও অসহায়দের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিঁয়াজ ও সয়াবিন তেল।
এ সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইমরুল কায়েস, গাজীপুর মহানগর যুবলীগের আতিকুর রহমান রাহাত খান, বাসন থানায় যুবলীগ নেতা মোঃ হালিম মন্ডলসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর