July 9, 2026, 1:32 pm

গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও গায়েবী জানাযা

Reporter Name
  • আপডেট Wednesday, July 17, 2024
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কোটা নিয়ে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে ও আন্দোলনে নিহত শিক্ষার্থী ও আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের স্মরণে বুধবার বিকেলে গাজীপুরে আওয়ামীলীগের সভা ও বিক্ষোভ মিছিল ও গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের চান্দনা—চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত গাজীপুর মহানগর ও বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বাসন থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল বারী। বাসন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমত উল্লাহ খান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন সরকার রিপন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম আলতাফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হালিম সরকার, এস এম আকরাম হোসেন, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হীরা সরকার প্রমূখ। এছাড়া চান্দনা হাইস্কুল এন্ড কলেজ মাঠে চলমান আন্দোলনে নিহত শিক্ষার্থীর জন্য গায়েবী জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং একটি মিছিলটি গাজীপুর মহানগরের চান্দনা—চৌরাস্তা মোড় এলাকায় বিভিন্ন ঢাকা—টাঙ্গাইল, ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা—গাজীপুর সড়ক প্রদক্ষিণ করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর