July 9, 2026, 8:08 pm

দেবিদ্বারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

Reporter Name
  • আপডেট Thursday, July 11, 2024
  • 84 জন দেখেছে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা কৃষি পুনবাসনও বাস্তবায়ন কমিটির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে খরিপ-২ রোপা আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে এবং সহকারী কৃষি অফিসার মোঃ ওয়াদুদ এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল-কাইয়ুম।
স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষিবিদ বানিন রায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইউছুফপুর ইউনিয়নের ব্লক উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন মুন্সি, মোঃ কামাল হোসেন প্রমূখ। এদিকে উপজেলার ১হাজার ৪শত কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর