July 9, 2026, 1:54 pm

আজিজ-বেনজীরের মতোই আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়েই আছে : ফারুক

Reporter Name
  • আপডেট Friday, June 28, 2024
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ‘আজিজ-বেনজীরের মতোই আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়েই আছে’ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২৮ জুন) এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে ভারতের সাথে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তি-সমঝোতা’র প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।
তিনি বলেন, আজকে কোথায় বেনজীর, কোথায় আজিজ, কোথায় মতিউর? আবার নতুন করে ফয়সলেরা আবিস্কার হয়েছে। বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয়ে আছে যারা কোটি কোটি-হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। এসব লোকদেরকেও আপনাকে বের করতে হবে। নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ করে বিরোধী দলের সাবেক এ হুইপ বলেন, ওবায়দুল কাদের সাহেব যেভাবেই কথা বলছেন, কথা বলেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্রের দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে এক দিনের জন্য এখনো নিতে পারেন নাই।
ভারতের সাথে অসম চুক্তি জনগণ মানে না ‘আমি বলে দিতে চাই, ভারতের সাথে এসব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন। বিএনপিকে বলব, এমন কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনের জনগণ সোচ্চার হতে পারে।
প্রজন্ম বাংলাদেশের সভানেত্রী বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাসের সভানেত্রীত্বে বিক্ষোভ সমাবেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএনপির আবদুল সালাম আজাদ, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, কাদের গণি চৌধুরী, মাওলানা শাহ নেছারুল হক, বিভিন্ন সংগঠনের মাওলানা আলমগীর হোসেন, ইসমাইল হোসেন তালুকদার খোকন, ইসমাইল সিরাজী, আমির হোসেন আমু প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর