August 25, 2026, 4:13 am

নারী এশিয়া কাপ উদ্বোধনী দিনেই মুখোমুখি ভারত-পাকিস্তান

Reporter Name
  • আপডেট Wednesday, June 26, 2024
  • 108 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: আগামী ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে উইমেন্স এশিয়া কাপ, শেষ হবে ২৮ জুলাই। গতবার সাতটি দল অংশ নিলেও এবারের আসরে দলের সংখ্যা আটটি। সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের সূচিতে ২১ জুলাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচটি থাকলেও এখন উদ্বোধনী দিনে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।
উদ্বোধনী দিনে বিকালে নেপাল ও আরব আমিরাতের ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ১৯ জুলাই ও ২১ জুলাইয়ের সূচিতে কিছু পরিবর্তন আসলেও অন্যগুলো আগের মতোই থাকছে।
দল সংখ্যা একটি বাড়ার কারণে বদল এসেছে ফরম্যাটেও। গত আসরে গ্রুপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়। এবার আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও আরব আমিরাত। আর গ্রুপ ‘বি’ তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।
২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই ফাইনাল হবে।
নারী এশিয়া কাপ ২০২৪ এর সূচি:
১৯ জুলাই: নেপাল বনাম আমিরাত
১৯ জুলাই: ভারত বনাম পাকিস্তান
২০ জুলাই: মালয়েশিয়া বনাম থাইল্যান্ড
২০ জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ জুলাই: ভারত বনাম আমিরাত
২১ জুলাই: পাকিস্তান বনাম নেপাল
২২ জুলাই: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
২২ জুলাই: বাংলাদেশ বনাম থাইল্যান্ড
২৩ জুলাই: পাকিস্তান বনাম আমিরাত
২৩ জুলাই: ভারত বনাম নেপাল
২৪ জুলাই: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
২৪ জুলাই: শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড
২৬ জুলাই: প্রথম সেমিফাইনাল
২৬ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল
২৮ জুলাই: ফাইনাল

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর