July 9, 2026, 3:08 pm

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, June 26, 2024
  • 88 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোরা, দুটি লোহার রড, একটি হাতুড়ি ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
আজ বুধবার (২৬ জুন) বেলা ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার পরমানন্দপুর এলাকার আতিয়ার শেখ (৩৮), নারায়নগঞ্জের আড়াইহাজারে উপজেলার লক্ষিপুরা এলাকার মো. কবির হোসেন (৪৩), একই উপজেলার জালাকান্দী এলাকার সাইদুল ইসলাম (৪১), কাইমপুর এলাকার হৃদয় (৩৫), শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরবয়রা এলাকার মো. সাইফুল ইসলাম (২৭) ও চরনারায়নপুর এলাকার ফরহাদ হোসেন (৩২)।
পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘ডাকাত চক্রের সদস্যদের তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা দিনের বেলায় শ্রমিকের রুপ ধারন করে, রাত হলে বিভিন্ন বাড়িতে ডাকাতি করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে কবির হোসেনের নামে ৭টি, সাইদুল ইসলামের নামে ৯টি, হৃদয়ের নামে ৫টি ও সাইফুল ইসলামের নামে একটি মামলা রয়েছে।’
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান, ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর, ডিবির ওসি (কোতয়ালী জোন) আব্দুল মতিন, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহাবুল করিম প্রমুখ।
গত ১৩ জুন দিবাগত রাতে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভাবুকদিয়া এলাকায় একটি বাড়িতে ঘরের দরজা ভেঙে রুমে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জুন কোতয়ালী থানায় একটি মামলা হয়। পরে ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নামে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর