July 9, 2026, 8:00 pm

দ্বিতীয় ধাপে ময়মনসিংহ বিভাগের ১১ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ

Reporter Name
  • আপডেট Thursday, June 13, 2024
  • 116 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: দ্বিতীয় ধাপে ময়মনসিংহ বিভাগের ১১ উপজেলা পরিষদের নবনির্বাচিত ৩৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপীন চন্দ্র বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
১১ উপজেলার মধ্যে নবনির্বাচিত ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা কাজল, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন এবং মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার।
নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাঈম সুলতানা, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার এবং বারহাট্টা উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. শাহজালাল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. জহুরা বেগম, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আরিফ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার এবং ইসলামপুর উপজেলা চেয়ারম্যান আ. ছালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আবিদা সুলতানা যুথী।
শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার এবং নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ ফরিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আশুরা বেগমকে শপথ বাক্য পাঠ করেন। শপথ শেষে বিভিন্ন উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে গত ১১ জুন প্রথম ধাপে নেত্রকোনার দুর্গাপুর, কমলাকান্দা, ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও জামালপুর সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর