স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগ টঙ্গী পশ্চিম থানার শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আউচ পাড়া এলাকায় মামুন মোল্লার অফিসে এ সভা আয়োজন করা হয়। এ সময় টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মামুনুর রশীদ মামুন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৫১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি আমির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সাইদুর লস্কর, ৫২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মনির মোল্লা ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ৫৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম মন্ডল ও সাধারণ সম্পাদক শাহিন হোসেন ৫৪ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক আহসান সরকার ৫৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন,থানা সেচ্ছাসেবক লীগ নেতা প্রমুখ।
এ সময় সভাপতি মামুনুর রশীদ মামুন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী ও স্মার্ট বাংলাদেশ গঠন আমরা কাজ করে যাবো। সামনে ঈদুল আজহা ও বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন কাজ করে যাবো।