May 30, 2026, 11:57 pm

সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড হচ্ছে আজিজ-বেনজীররা: রিজভী

Reporter Name
  • আপডেট Sunday, June 9, 2024
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের দখলদারিত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড হচ্ছে বেনজীর, আজিজরা। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার আজকে যে দখলদারিত্বের ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড এই বেনজীর-আজিজ সাহেবরা। আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের ওপর দমননীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন স্বীকৃত। জাপানের অ্যাম্বাসেডর বলেছেন রাতের অন্ধকারে ২০১৮ সালের নির্বাচন হয়েছে। এই নির্বাচন কারা করেছে এই আজিজ সাহেব এবং বেনজীর সাহেবরা করেছেন।
রিজভী বলেন, মানুষ মনে করে সেনাবাহিনীর কর্মকর্তাদের নৈতিকতা একটু উচ্চ মানের হয়, তাদের সময় একটি আলাদাভাবে প্রশিক্ষণ হয়, কিন্তু এই আজিজ সাহেবের মতো লোক সেনাবাহিনীর প্রধান হন কী করে? এটাই তো বিস্ময়কর ব্যাপার। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের পরে এই আজিজ সাহেব বলেছিলেন স্বাধীনতার পরে নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ যে নির্বাচন ২০১৮ সালের নিশিরাতে হয়েছিল, যে নির্বাচনকে দেশের মানুষ মিডনাইট এর নির্বাচন বলে, সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনা আজিজ-বেনজীরদেরকে প্রটেকশন দিয়েছে তারা শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনার নিপীড়নের ভয়ে, আপনার গুমের ভয়ে, আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে, আপনার ক্রসফায়ারের ভয়ে গণমাধ্যমে কর্মী, রাজনৈতিক দল আপনাদের দুর্বৃত্তপনা আপনাদের লুন্ঠন জনগণের বিরুদ্ধে আক্রমণ এটার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন আমরা অনেক কিছুই জানতাম কিন্তু লিখে প্রকাশ করতে সাহস পাইনি, প্রকাশ করতে আমরা ভয় পেয়েছি। কারণ আমাদের পাশে সরকার থাকবে না, সরকার থাকে বেনজীরদের পক্ষে। সরকার থাকে আজিজদের পাশে।
রিজভী বলেন, ‘এত বড় একটি ঘূর্ণিঝড়ে মানুষের ঘর উড়ে গেল, মানুষের চাল উড়ে গেল, সুন্দরবনের হরিণ ভেসে গেল, দেড় লক্ষ বাড়িঘর আপনার ধ্বংস হয়ে গেল, কয়জন মন্ত্রী সেখানে গেছে? বাচাল পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন কিন্তু প্রতিদিন সীমান্তে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে একটি প্রতিবাদ করতে পারেন না।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এয়ারপোর্টে সমস্ত বিমান বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। শেখ হাসিনা মনে করেন তার গুরুর সঙ্গে দেখা করলেই হয়ে যাবে। আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব সবকিছু তিনি বিসর্জন দিয়ে দুর্বল করে তিনি তাদের মুসাহিদ করছেন তাদের কাছে মাথা নিচু করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে বাজেট সেইভাবে দিতে হয়েছে উপায় নাই। বিশ্বের পরিস্থিতি কি ভাই? আপনার মন্ত্রী আত্মীয়-স্বজন আপনার মন্ত্রী এমপিদের আত্মীয়-স্বজন আপনার ব্যবসায়ী ঘনিষ্ঠজনরা যত টাকা লুট করেছে এই টাকা তো বাংলাদেশে নেই। পাচার করেছে না হলে ১ লক্ষ ৮২ হাজার টাকা ঋণ খেলাপি হয় কী করে? বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বলেন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথাও পৃথিবীর অন্যান্য দেশে তো মুদ্রাস্ফীতি বাড়েনি। যুদ্ধের পরেও ইউরোপে মুদ্রাস্ফীতি হয়নি। আমেরিকায় বেকারত্বের সংখ্যা সবচাইতে কম।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর