নিজস্ব প্রতিবেদক :: বিএনপি নেতৃত্বাধীন পেশাজীবি সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসেবেবি এনপির ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা জয়নুল আবেদীনকে মনোনীত করা হয়েছে। তিনি কেন্দ্রীয় সভাপতি প্রয়াত অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর স্থলাভিষিক্ত হলেন। আজ রবিবার (৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২ মে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।