July 9, 2026, 10:14 pm

বিমান বাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের নাম পরিবর্তন

Reporter Name
  • আপডেট Saturday, June 8, 2024
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের নাম পরিবর্তন করে ‘বীর উত্তম সুলতান মাহমুদ’ ঘাঁটি নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (০৮ জুন) টাঙ্গাইলের সখিপুর থানার পাহাড়কাঞ্চনপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিকতা, দূরদর্শীতা এবং অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান। তিনি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে, যার বীরত্বগাথা অবদানের জন্য পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির পুনঃ নামকরণ করা হয়েছে।
নামকরণ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির এয়ার অধিনায়ক, উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর