May 15, 2026, 11:10 am

অভিনেত্রী হিসেবে অভিষেক হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী মালালা

Reporter Name
  • আপডেট Saturday, June 8, 2024
  • 121 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: বিশ্বজুড়ে আলোচিত এক নাম মালালা ইউসুফজাইয়। তিনি যখন পাকিস্তান ছিলেন তখন নারী শিক্ষা প্রসারে পাহাড়ে কাজ করতেন। তখন তার ওপর হামলা করে তালেবান। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে লন্ডন নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হয়ে উঠেন। এরপর বিশ্বব্যাপী নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে কাজ করছেন। অভিনেত্রী হিসেবে অভিষেক হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাইয়ের। ব্রিটিশ সিটকম ‘উই আর লেডি পার্টস’ এর দ্বিতীয় সিজনে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশ হয়েছে শোয়ের ফার্স্টলুক। আর সেখানে কাউগার্লের রুপে দেখা গেছে মালালাকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সিরিজটির ‘মালালা মেড মি ডু ইট’ শিরোনামের একটা পর্বে মালালাকে পশ্চিমা ও পাকিস্তানি পোশাকে ঘোড়ায় বসে থাকা অবস্থায় দেখা যায়। এর আগে মালালা পর্দার আড়ালে কাজ করেছেন। এবার সরাসরি একটি সিরিজে ২৬ বছর বয়সী মালালার অভিনয় পর্দায় দেখবেন দর্শক। মার্কিন ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, “অবশেষে আমি আমার প্রতিভা দেখাচ্ছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর