July 9, 2026, 9:16 pm

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ নয়াদিল্লি যাচ্ছেন শেখ হাসিনা

Reporter Name
  • আপডেট Saturday, June 8, 2024
  • 86 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন সোমবার দুপুরে দেশে ফিরবেন শেখ হাসিনা। এর আগে গত বুধবার টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। ৯ জুন রোববার নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জয় লাভ করে। এর আগে ৮ জুন মোদির শপথ অনুষ্ঠানের কথা ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর