July 9, 2026, 8:06 pm

নেপালে আটক সিয়াম কলকাতার গোয়েন্দা হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • আপডেট Friday, June 7, 2024
  • 103 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে নেপাল পুলিশ। কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিয়ামকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। আজ শুক্রবার রাজধানীর কোরবানির পশুর হাটে ডিএমপির গৃহীত নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানে তদন্ত হয়। কিন্তু আমাদের বাংলাদেশের আইনে আছে, বিদেশে যদি কোনো বাংলাদেশি অপরাধ করে থাকে সেই অপরাধীকে বাংলাদেশে এনেও বিচার করতে পারি। এ ঘটনা ভারতও তদন্ত করছে, বাংলাদেশ পুলিশও তদন্ত করছে। তদন্তের বিষয়ে দুই দেশ একপর্যায়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
হাবিবুর রহমান বলেন, কলকাতার সিআইডি পুলিশের কাছে দুজন আসামি রয়েছে। সম্প্রতি নেপালে গ্রেপ্তার সিয়ামকে কলকাতার সিআইডি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান এবং উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর