নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। আজ বুধবার বিকালে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।
শ্রদ্ধা শেষে র্যাব প্রধান সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তির দায় এই বাহিনী নেবে না। র্যাব আরও শক্তি অর্জন করে দেশের জন্য কাজ করছে।এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।