July 9, 2026, 5:16 pm

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Tuesday, June 4, 2024
  • 130 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এক ব্রিফিংয়ে বলেন, সাক্ষাৎকালে বিমান বাহিনীর প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বিমান বাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। বিমান বাহিনীর উন্নয়নে বিদায়ী প্রধানের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান। বিমান বাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।  সূত্র: বাসস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর