July 9, 2026, 1:50 pm

নানা আয়োজনে গাজীপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট Saturday, June 1, 2024
  • 94 জন দেখেছে

নানা আয়োজনে গাজীপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ি রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়।

গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজপথে নামতে হবে।

অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আনোয়ারা বেগম, চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সুরুজ আহাম্মেদ, সরকার জাভেদ আহাম্মেদ সুমন, প্রভাষক বশির উদ্দিন, মনিরুল ইসলাম মনির, তানভীর সিরাজ, ইদ্রিস আলী সরকার, মনিরুল ইসলাম বাবুল, গাজী সালাউদ্দিন, কামাল উদ্দিন, হারুন অর রশিদ, মনির হোসেন বকুল, জাহাঙ্গীর আলম, যুবদল মহানগরের সভাপতি মাহমুদ হাসান রাজু, কৃষক দল মহানগরের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদ, ছাত্রদল মহানগরের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, সদস্য সচিব মাহমুদুর রহমান মিরণ ও স্বেচ্ছাসেবক দল মহানগরের সদস্য সচিব হালিম মোল্লা, মহিলা দল মহানগর শাখার সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা।

এছাড়া সকালে মহানগরের হাবিবুল্লাহ সরণিতে ড্যাব, গাজীপুরের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম।

বক্তব্য রাখেন বিএমএ গাজীপুরের সাবেক সভাপতি ডা. আবুল কালাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, ড্যাব গাজীপুর জেলার আহবায়ক ডা. মুহাম্মদ আলী আকবর পলান, সদস্য সচিব ডা. খলিলুর রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর