November 26, 2026, 11:05 pm

দীঘিনালায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

Reporter Name
  • আপডেট Wednesday, May 29, 2024
  • 145 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আত্ম মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বারি বর্ষণে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল দি বেবী টাইগার্স সেনাবাহিনী। আজ বুধবার(২৯ মে) সকাল ১০টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক ­লে. কর্নেল মো. ওমর ফারুক (পিএসসি)।
এ সময় উপস্থিত ছিলেন, জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ, চা-পাতা, বিস্কুট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর